ইব্রা ছুটছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগ অভিষেকেই গোল পেয়েছেন। এবার গোল পেলেন ওল্ড ট্রাফোর্ডে অভিষেকেও। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পরশু আবারও উজ্জ্বল ইব্রাহিমোভিচ, পেয়েছেন জোড়া গোল। নিজেদের মাঠে ইউনাইটেড সাউদাম্পটনকে হারিয়েছেন ২-০ গোলে। নতুন ক্লাবের হয়ে প্রথম দুই ম্যাচেই জয় পেলেন হোসে মরিনহো।
টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি এবং চেলসিও। পেপ গার্দিওলার দল কাল ৪-১ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। জোড়া গোল করেছেন সার্জিও আগুয়েরো ও নলিতো। আর ওয়াটফোর্ডের বিপক্ষে ২-১ গোলে জিতল আন্তোনিও কন্তের চেলসি। ৫৫ মিনিটে কাপুর গোলে ওয়াটফোর্ড এগিয়ে যায়, কিন্তু ৮০ ও ৮৭ মিনিটে গোল করে চেলসিকে জয় এনে দেন বাৎশুয়াই ও কস্তা।
অন্য ম্যাচে বার্নলির কাছে ২-০ গোলে হেরে গেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। আর গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। এএফপি।