ইব্রা-প্রশস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে তাঁকে উদ্ধত বলেন। কিন্তু একটা ব্যাপার স্বীকার করতেই হবে, ইব্রাহিমোভিচ একটা চরিত্র বটে! পিএসজির সুইস স্ট্রাইকার মনে যা আছে, তা বলে দিতে একটুও দ্বিধা করেন না। ইব্রার এই ব্যাপারটাই টেনেছে জিনেদিন জিদানকে। ফ্রেঞ্চ কিংবদন্তি ইব্রাকে তুলনা করলেন রোনালদোর সঙ্গে, ‘আমার তো মনে হয় না ও কোনো সমস্যা। তার একটু অহমিকা আছে বটে, কিন্তু মাঠে সে চ্যাম্পিয়নের মতোই। এটা তার চরিত্রের অংশ, কেউ চাইলেও এটা বদলাতে পারবে না, ঠিক ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। কখনো কখনো তাকে একটু উদ্ধত মনে হবে, কিন্তু ওকে জানলে বুঝতে পারবেন, সে মোটেই এ রকম নয়। আমার সঙ্গে ওর অতটা পরিচয় নেই, কিন্তু ওর মতো খেলোয়াড় আমাদের দরকার আছে।’ গোলডটকম।