প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে লিওনেল মেসি, দুয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। এই প্রজন্মের সেরা ফুটবলারদের হিসেবে ব্রাজিলিয়ান রোনালদোর এই হলো ক্রম। সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে কিংবা যখনই সুযোগ পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার দুজনকেই ভালো বলে বরাবরই এগিয়ে রেখেছেন লিওনেল মেসিকে। আর নিজের দেশের নেইমার? রোনালদোর চোখে সে-ও প্রতিভাবান এবং আগামীর বিশ্বসেরা। এই তিনজনের বাইরেও আরও একজন আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তির সেরার তালিকায়। তিনি হলেন ইব্রাহিমোভিচ। প্যারিস সেন্ট জার্মেইর এই সুইডিশ তারকাকে ‘গ্রেট’ আখ্যা দিয়ে রোনালদো বললেন, ‘আমি প্রায়ই প্যারিস যাই। আর যখনই পিএসজির মাঠে যাই, ইব্রা বড় কিছু করে ফেলে। সে অসাধারণ। ফ্রেঞ্চ লিগ ওয়ানে আমার ফেবারিট খেলোয়াড়।’ ইব্রাহিমোভিচ শুনছেন! সিনহুয়া।