ইব্রাকে ছাড়িয়ে কাভানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্লাতান ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে দিলেন এডিনসন কাভানি! পরশু সেল্টিকের বিপক্ষে দুই গোল চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) সর্বোচ্চ গোলদাতা বানিয়ে দিয়েছে কাভানিকে। উরুগুইয়ান স্ট্রাইকার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ২২টি। চ্যাম্পিয়নস লিগে ইব্রার ৪৮ গোলের ২০টি পিএসজির হয়ে করা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন লিওনেল মেসি। পরশুর জোড়া গোলসহ চ্যাম্পিয়নস লিগে আর্জেন্টাইন মহাতারকার গোল এখন ৯৬টি। পুরো ক্যারিয়ারে বার্সা ছাড়া অন্য কোনো ক্লাবে খেলেননি মেসি। এই মৌসুমের আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৯০ গোল করে দুইয়ে ক্রিস্টিয়ানো রোনালদো।