ইব্রাকে ছেড়ে দিয়েছে ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মৌসুমেই এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রথম মৌসুমেই গোল করেছেন ২৬টি, হোসে মরিনহোর দলকে লিগ কাপ ও ইউরোপা লিগও জিতিয়েছেন। কিন্তু এত করেও লাভ হলো না ইব্রাহিমোভিচের। চুক্তি শেষ হয়ে যাওয়ায় গতকাল সুইডিশ স্ট্রাইকারকে ছেড়ে দিয়েছে ইউনাইটেড। এপ্রিলে পাওয়া লিগামেন্টের চোটটাই কাল হলো ৩৫ বছর বয়সী ইব্রার জন্য। তাঁর চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ ছিল, কিন্তু চোট থেকে সেরে উঠতেই লেগে যাবে কয়েক মাস। সে জন্যই এক মৌসুম শেষেই তাঁকে বিদায় দিল ইউনাইটেড। ইব্রার বদলি হিসেবে রিয়াল মাদ্রিদ থেকে আলভারো মোরাতাকে নিয়ে আসা প্রায় নিশ্চিত করে ফেলেছে মরিনহোর দল। গোলডটকম।