প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিস সেন্ট-জার্মেই থেকে কিছুদিন আগেই ‘কিংবদন্তি’র মর্যাদা নিয়ে বিদায় নিয়েছেন। ফ্রান্সে ইব্রাহিমোভিচ কতটা জনপ্রিয়, সেটি না বললেও চলে। নিজের এই জনপ্রিয়তাই কদিন আগে একটা ‘গুরুত্বপূর্ণ’ কাজে লাগাতে চেয়েছিলেন ইব্রা। নিজস্ব ঢঙে সাহায্য করতে চেয়েছিলেন ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদকে। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্টদের একজন ওলাঁদ। সেদিকে ইঙ্গিত করেই সুইডেনের হয়ে ইউরো খেলতে ফ্রান্সে ফেরা ইব্রা বলেছিলেন, ‘আমি তাঁকে জনপ্রিয় করে তুলতে পারি। অবশ্য নিশ্চিত নই সেটি করতে চাই কি না।’ তবে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারের প্রস্তাবটা সসম্মানে ফিরিয়ে দিয়েছেন ওলাঁদ। মুখপাত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ‘ফুটবল মাঝে মাঝে অনেক উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয়, তবে গণতন্ত্রে ব্যাপার-স্যাপার অনেক জটিল।’ এএফপি।