ইব্রামেজাজোভিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ডে এসেই বলেছেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ঈশ্বর’ হতে চান। কথাটা যে শুধু বলার জন্য বলেননি, সেটির প্রমাণও দিয়েছেন ইব্রাহিমোভিচ। গোথেনবার্গে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে প্রীতি ম্যাচেই ‘সিজার কিকে’ দুর্দান্ত এক গোল করেছেন। এমন একজনকে তো একটু বাড়তি খাতির-যত্ন করতেই হয়। কিন্তু ইউনাইটেড সেটি করছে কোথায়! ম্যানচেস্টারে তাঁকে এমন একটা হোটেলে রাখা হয়েছিল যেখানে সুইমিংপুল নেই। আর যেখানে পুল নেই সেখানে ইব্রা কী করে থাকেন! ম্যানচেস্টারের সেই টিম হোটেল লোরি
ছেড়ে ইব্রা তাই পরিবার নিয়ে চলে গেছেন আধা মাইল দূরে বিলাসবহুল র্যাডিসন ব্লু হোটেলে। ঘটনাচক্রে র্যাডিসন ব্লু আবার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির টিম হোটেল। ইউনাইটেড সমর্থকেরা অন্য কিছু ভাববে না তো? স্কাই স্পোর্টস।