প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার স্বপ্নের ফুটবল একাদশে কারা আছেন? দাঁড়ান, দাঁড়ান...আগে জ্লাতান ইব্রাহিমোভিচের স্বপ্নের একাদশটি জেনে নিন। ইব্রার দলের ফরমেশন ৪-৪-২। দলে দুজন করে আছে ইতালি, ব্রাজিল, স্পেন ও ফ্রান্সের ফুটবলার। দলের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, ইব্রা যাঁর নাম দিয়েছেন ‘ওয়াল’। রক্ষণভাগে আছেন বুফনের স্বদেশি ফাবিও ক্যানাভারো (দ্য পিটবুল)। আরও আছেন লিলিয়ান থুরাম (দি এনিমেল), থিয়াগো সিলভা (কমপ্লিট), ম্যাক্সওয়েল (ইলিগেন্ট)। মিডফিল্ডে আছেন স্পেনের দুজন—আন্দ্রেস ইনিয়েস্তা (ম্যাজিক), জাভি হার্নান্দেজ (পারফেক্ট)। আছেন প্যাট্রিক ভিয়েরা (দ্য লিডার) এবং পাভেল নেদভেদ (দ্য মেশিন)। পিএসজি তারকার স্বপ্নের দলের একজন স্ট্রাইকারের নাম লিওনেল মেসি (দ্য জিনিয়াস)। বাকি রইল আরেকজন। ভাবছেন কে? কে আবার, ইব্রাহিমোভিচ নিজেই, তাঁর নাম দিয়েছেন ‘দ্য গড’! গোলডটকম।