ইব্রার জন্য প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে সুইডিশ খেলোয়াড়দের পথিকৃৎদের একজন তিনি। আন্দ্রেস লিম্পার আর্সেনালের হয়ে লিগও জিতেছেন। সেই লিম্পার এবার মন্ত্রমুগ্ধ আরেক সুইডিশের জাদুতে। এই সুইডিশ ইব্রাহিমোভিচ। লিম্পার ইব্রাহিমোভিচের খেলায় মুগ্ধ তো বটেই, তাঁর চোখে ইব্রা সবচেয়ে ভালো মানুষদেরও একজন।
প্রিমিয়ার লিগে এসেই জাদু দেখাচ্ছেন ইব্রা, প্রথম দুই ম্যাচেই পেয়ে গেছেন ৩ গোল। লিম্পার উত্তরসূরির হাতে এখন শিরোপাই দেখছেন, ‘ইব্রা এখন অবশ্যই সুপার সুইড। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সে যেন প্রিমিয়ার লিগ জেতে। স্পেন, ইতালি ও ইংল্যান্ডে শিরোপা জিতেছে, এ রকম খুব বেশি খেলোয়াড় নেই।’
লিম্পার মানুষ ইব্রারও ভক্ত, ‘ওর সঙ্গে দুবার দেখা হয়েছে আমার। অনেকেই বলবে, ওর ভাবমূর্তিটা একটু অন্য রকম, কিন্তু সে খুবই সহৃদয় একজন লোক। সে ১০ বছর ধরে সুইডেনের সবকিছু। সম্ভবত আমাদের দেশের সর্বকালের সেরা দূতও।’ গোলডটকম।