প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর সবাইকে যেভাবে ইচ্ছা খোঁচা মারুন। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচকে? ওরে বাবা, ইব্রাকে ঘাঁটানো সবার কম্মো নয়। কিছু বললেই পাল্টা এমন একটা কিছু বলে বসবেন, আর মুখ দেখানোর উপায় থাকবে না। তবে সাবেক মার্শেই মিডফিল্ডার জোয়ি বার্টনের এসব নিয়ে ভাবতে বয়েই গেছে। ঘটনাটা গত বছর পিএসজির সঙ্গে মার্শেইয়ের ম্যাচে। ইব্রার সঙ্গে বল দখল নিয়ে বারবার লড়াই হচ্ছিল বার্টনের। ইব্রা কয়েকবার ফাউলও করে বসেন। বার্টনের দাবি, সে সময় ইব্রা তাঁকে বলেছিলেন দেখে খেলতে। বার্টন উল্টো বলেছিলেন নির্বোধের মতো ফাউল না করতে। খেপে গিয়ে ইব্রা তাঁকে ‘মাথা মোটা ইংরেজ’ বলে গালি দেন। এরপর বার্টন ইব্রাকে বলেছিলেন, তাঁর নাকটা একটু বেশিই বড়। শুধু বলেননি, অঙ্গভঙ্গি করেও দেখান। সেটা ধরা পড়ে যায় টিভি পর্দায়। ইব্রা এরপর আর টুঁ শব্দ করেননি! মেইল অনলাইন।