ইব্রার ফরাসি রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড গোলের পর ইব্রা
রেকর্ড গোলের পর ইব্রা

প্যারিস সেন্ট জার্মেই কোনো ম্যাচ জিতলে স্কোরশিটে কার নামটা প্রথম দেখবেন বলে আশা করেন? ইব্রাহিমোভিচ! এই ‘মুখস্থ’ ব্যাপারটা ঘটেছে গত পরশুও। ফ্রেঞ্চ লিগে নিসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে দুই গোল করেছেন সুইডিশ স্ট্রাইকার। তবে মুখস্থ গল্পের বাইরেও গোল দুটির একটা মাহাত্ম্য আছে। এই ২ গোল করে মুস্তাফা দাহলেবকে (৮৫) পেছনে ফেলে ফ্রেঞ্চ লিগে পিএসজির সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন ইব্রা (৮৭টি)।
পরশুর ম্যাচ পুরোটাই ছিল ইব্রাময়। নিজে দুই গোল করেছেন, ৩৪ বছর বয়সী স্ট্রাইকার কাভানিকে দিয়ে প্রথম গোলটিও করিয়েছেন। এই জয়ে নিজেদেরই একটি রেকর্ডও ছুঁয়েছে পিএসজি—লিগে টানা ১৭ ম্যাচে জয়। এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে সর্বশেষ এই কীর্তি গড়েছিল ফ্রেঞ্চ ক্লাবটি।
গত অক্টোবরে পলেতাকে সরিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইব্রাহিমোভিচ। অবশ্য শুধু একটি ছাড়া ফরাসি ক্লাবটির প্রায় সব গোলের রেকর্ডই এখন তাঁর। এক লিগে পিএসজির সর্বোচ্চ গোলদাতা এখনো কার্লোস বিয়াঞ্চি (৩৭)। এরই মধ্যে ১২ ম্যাচে ১২ গোল করা ইব্রাহিমোভিচ পারবেন তাঁকে ছাড়িয়ে যেতে? রয়টার্স।