ইব্রার বাজি বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের পছন্দ-অপছন্দ খোলাখুলি জানিয়ে দিতে কখনোই কুণ্ঠাবোধ করেন না ইব্রাহিমোভিচ। তাই পিএসজি স্ট্রাইকার যখন বলেন, ‘বার্সেলোনা যোগ্য দল হিসেবেই জিতেছে’, সেটিকে আলাদা গুরুত্ব দিতেই হয়। গ্রুপ পর্বে যে পিএসজি বার্সাকে একবার হারিয়েছিল, কোয়ার্টার ফাইনালে তারাই দুই লেগেই হেরেছে, ব্যবধান ৫-১ গোলের। বার্সেলোনা শুনে খুশি হতে পারে। ইব্রা শিরোপাটাও দেখছেন মেসিদের হাতে, ‘খুব সম্ভবত ওরা এখন চ্যাম্পিয়নস লিগও জিতবে।’ ইএসপিএন।