ইব্রার ব্রোঞ্জের মূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মৌসুমেই শেষ ‘রেড ডেভিলস’ অভিযান। জ্লাতান ইব্রাহিমোভিচ এখন ক্লাবহীন। ম্যানচেস্টার ইউনাইটেডে মৌসুমের শেষ দিকে পাওয়া চোটটাও এখনো পুরো সারেনি। কিন্তু এর মধ্যেও বেশ আনন্দে আছেন সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার। ‘দ্য সিম্বল অব সুইডেনে’র কাজ যে প্রায় শেষের দিকে। স্টকহোমে সুইডেনের জাতীয় স্টেডিয়ামের বাইরে ইব্রাহিমোভিচের যে মূর্তিটি বসানো হবে, সেটিরই নাম ‘দ্য সিম্বল অব সুইডেন’। সুইডেন সরকার ৩৫ বছর বয়সী ইব্রার মূর্তি গড়ার ঘোষণা দিয়েছিল কয়েক মাস আগে। ২.৭ মিটার উঁচু ব্রোঞ্জের মূর্তি কিছুদিনের মধ্যেই উন্মোচন করা যাবে বলে আশা করা হচ্ছে। মূর্তিটির যেটুকু কাজ হয়েছে, তার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে দিয়ে নিজের খুশি থাকার কথা জানিয়েছেন ইব্রাহিমোভিচ। ফোরফোর টু।