ইব্রার রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি তো অনেক আগে থেকেই বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা। এবার তাঁদের মতোই একটা রেকর্ডের মালিক হলেন জ্লাতান ইব্রাহিমোভিচও। পিএসজির ইতিহাসে সবচেয়ে বেশি গোল এখন সুইডিশ এই স্ট্রাইকারের।
পরশু প্যারিসে মার্শেইয়ের বিপক্ষে জোড়া গোল করে পিএসজির সাবেক পর্তুগিজ স্ট্রাইকার পলেতাকে ছাড়িয়ে যান ইব্রা। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পিএসজির হয়ে ২১২ ম্যাচে ১০৯ গোল করেছিলেন পলেতা। ২০১২ সালে পিএসজিতে যোগ দেওয়া ইব্রার গোল এখন ১১০টি, ম্যাচ খেলেছেন অবশ্য অনেক কম, ১৩৩টি। পরশু ইব্রার দুটি গোলই অবশ্য পেনাল্টি থেকে। ইব্রার অর্জনের দিনে পিএসজিও মার্শেইকে হারিয়েছে ২-১ গোলে। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ফরাসি লিগ ওয়ানে শীর্ষেও বর্তমান চ্যাম্পিয়নরা। এএফপি।