ইব্রার সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রাহিমোভিচ পারেন না এমন কিছু কি আদৌ আছে? ফুটবল থেকে তো অনেকই হলো, সুইডিশ তারকা এবার চেষ্টা করলেন একটু সংগীত সাধনারও। সাধনা বলতে আসলে একটি বিজ্ঞাপনের কাজে সুইডেনের জাতীয় সংগীতটাকে নিজের মতো করে গাওয়ার চেষ্টা আরকি। সুর-তালের প্রশ্নে না যাওয়াই শ্রেয়, তবে এতটুকুতেই বাজিমাত! ইব্রার কণ্ঠে ‘দু গামলা, দু ফ্রিয়া’ (তুমি প্রাচীন, তুমি স্বাধীন) গানটির ভিডিওতে নিজ দেশেই পড়েছে প্রায় তিন মিলিয়ন হিট! আর কোনো জাতীয় সংগীত এমন সাড়া ফেলেছে কি না সন্দেহ আছে। এর পুরস্কারও পেয়ে গেলেন পিএসজি স্ট্রাইকার—গানটির একটি সোনালি ডিস্ক! উচ্ছ্বসিত ইব্রার প্রতিক্রিয়াটাও বেশ ‘ইব্রা’সুলভ, ‘জাতীয় সংগীতের এই সংস্করণটাই আমাদের দরকার। আগেরটা একঘেয়ে। আশা করি এটাকেই নতুন জাতীয় সংগীত করা হবে।’ এই না হলে ইব্রা! ইএসপিএন।