ইব্রার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ক্লদিও ব্রাভো। নতুন ক্লাবের হয়ে এখনো মাঠে নামেননি। সবকিছু ঠিক থাকলে কালই অভিষেক হয়ে যাবে তাঁর, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। একে তো সিটি সমর্থকদের প্রিয় জো হার্টের জায়গা কেড়েছেন, তার ওপর অভিষেকেই ম্যানচেস্টার ডার্বি! এমনিতেই স্নায়ুচাপে ভোগার কথা। ব্রাভোর চাপটা আরেকটু বাড়িয়ে দিলেন ইব্রাহিমোভিচ। ইউনাইটেড স্ট্রাইকার ইনস্টাগ্রামে একটি ভিডিও ছেড়েছেন, সেখানে খুব আয়োজন করে একটি অনুশীলনের পোশাক পাঠিয়েছেন ব্রাভোর জন্য। সঙ্গে বলেছেন, ‘ম্যানচেস্টারে স্বাগত। এই না-ও কিছু অনুশীলনসামগ্রী। তোমার দরকার হবে এটি, শনিবার দেখা হবে।’ ইঙ্গিতটা পরিষ্কার, কালকের ম্যাচে ব্রাভোর কঠিন পরীক্ষাই নিতে চান ফর্মে থাকা ইব্রাহিমোভিচ! গোলডটকম।