ইব্রার্কাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সের বাইরে থেকে করা ইব্রাহিমোভিচের ওই গোলের কথা মনে আছে? বা পেনাল্টি বক্সের ভেতর থেকে ওই কুংফু শটটা? ইব্রার মনে রাখার মতো এ রকম গোল তো কম নেই। সবগুলো গোল একসঙ্গে দেখার ইচ্ছাও হতে পারে কখনো। সেই ইচ্ছাই এবার পূর্ণ হবে, ইব্রাহিমোভিচের সবগুলো গোল নিয়ে নতুন একটি সাইট তৈরি করা হয়েছে। সেই মালমো থেকে এখনকার পিএসজি পর্যন্ত সবগুলো গোলই পাওয়া যাবে এখানে। সাইটের নামটাও অন্য রকম, ‘জোটাইম’। ইংরেজি ‘শোটাইমের’ সঙ্গে মিলিয়ে নামটা রেখেছেন সুইডিশ সাংবাদিকেরা। ক্যারিয়ারের শুরুতে গোল করে ‘শোটাইম’ বলেই চেঁচাতেন ইব্রা, সেখান থেকে এই নামটা এসেছে। শুধু ১৪ বছরের ক্লাব ফুটবল নয়, সুইডেনের জার্সি গায়ে করা সবগুলো গোলও দেখা যাবে এই ওয়েবসাইটে। ইব্রা-ভক্তদের জন্য সোনার খনিই বটে! মেইল অনলাইন।