ইব্রাহিমোভিচ স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র চার মৌসুম খেলেছেন প্যারিস সেন্ট-জার্মেইয়ের জার্সিতে। এই অল্প সময়েই ফ্রেঞ্চ ক্লাবটির ইতিহাসে নাম লিখে ফেলেছেন ইব্রাহিমোভিচ। লিগ ওয়ানে এই মৌসুমে ৩৮ গোল করেছেন, পিএসজির ক্লাব রেকর্ড এটি। সব মিলিয়ে চার মৌসুমে ১৫৪ গোল। ইউরোপে পিএসজির বড় শক্তি হয়ে ওঠার পেছনে ইব্রাহিমোভিচই রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা। ক্লাবটি তাই তাঁকে বিদায় জানাচ্ছে কিংবদন্তির মতো। পার্ক দো প্রিন্সেসে তাঁর শেষ ম্যাচে দশম মিনিটে ম্যাচ থামিয়ে দেওয়া হয়েছিল সম্মান জানাতে। এবার ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি ঘোষণা দিলেন, স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম রাখবেন ইব্রাহিমোভিচের নামে। ইএসপিএন।