ইয়ংমেন্স, সাইফের রুদ্ধশ্বাস অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার ফুটবল লিগে ওঠার লড়াইটা দারুণ জমে উঠেছে। ১৪তম অর্থাৎ শেষ রাউন্ডেই জানা যাবে কোন দুটি দল উঠবে শীর্ষ লিগে।

১৩ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইয়ংমেন্স ফকিরেরপুল। তবে ২৩ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে নবাগত সাইফ স্পোর্টিং। ২২ পয়েন্ট অগ্রণী ব্যাংকের। এই তিন দলের দুটিই উঠবে প্রিমিয়ারে।

কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে কারওয়ান বাজারকে ৪-০ গোলে উড়িয়ে নিজেদের সবার ওপরে রাখল ইয়ংমেন্স। এখন রুদ্ধশ্বাস অপেক্ষা শেষ রাউন্ডের। তবে ৮ জানুয়ারি অগ্রণী ব্যাংকের সঙ্গে ড্র করলেই সাইফ উঠে যাবে প্রিমিয়ারে। সঙ্গে এক ম্যাচ হাতে রেখে ইয়ংমেন্সও ফিরে আসবে দেশের শীর্ষ ফুটবলে। ৯ জানুয়ারি চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ড্র করলেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। অগ্রণী ব্যাংকও চায় প্রিমিয়ারে ফিরতে। কিন্তু তাদের পথটা কঠিন। সাইফের সঙ্গে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই তাদের।