ইয়ংমেন্সের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ সেপ্টেম্বর কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হেরে যায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। এতে ক্ষুব্ধ হয়ে রেফারি জি এম চৌধুরী নয়নকে মারধর করেন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সহকারী ম্যানেজার এম এইচ পিপুল। ফকিরেরপুলে একটি হোটলের সামনে ওই ন্যক্কারজনক ঘটনায় তার সঙ্গে ছিল আরও ৮-৯ জন। বাফুফে ডিসিপ্লিনারি কমিটি গতকাল সভায় বসে অভিযুক্ত পিপুলকে ফুটবলের সব কর্মকাণ্ড থেকে এক বছর নিষিদ্ধ করেছে। সঙ্গে ইয়ংমেন্স ক্লাবকে ২ লাখ টাকা জরিমানা।