প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরান ফুটবল কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কার্লোস কুইরোজ। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ গত মঙ্গলবার সুইডেনের কাছে ৩-১ গোলে হারের পরই পদত্যাগ করেন। ইউরোপিয়ান দলটির কাছে এশীয় ফুটবল শক্তি ইরানের এই ব্যবধানে হার অস্বাভাবিক কিছু নয়। তাই কুইরোজের পদত্যাগের কারণ এটা নয়। কারণ কী? কুইরোজ জানিয়েছেন, ‘ফেডারেশনের মধ্যে ভিন্নমতের দুটি ধারা বিদ্যমান, যেন দুটি ফেডারেশন। একপক্ষ যখন এসে আপনার সামনে আপনাকেই অপদস্থ করবে, আমাকে, আমার খেলোয়াড়দের, সহকর্মীদের অপমান করবে এটা মেনে নেওয়া যায় না।’ ২০১১ সালে ইরানের দায়িত্ব নিয়েছিলেন কুইরোজ। ব্রাজিল বিশ্বকাপের পর নবায়িত চুক্তিতে ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত তাঁর কোচ থাকার কথা ছিল। রয়টার্স।