ইসলামাবাদে আজ মাঠে নামছে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সাফে গ্রুপপর্বেই বাদ। গতকাল ইসলামাবাদে শুরু হওয়া তৃতীয় সাফে বাংলাদেশের মেয়েদের লক্ষ্য ফাইনাল। সেই যাত্রায় আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।
শীর্ষ পর্যায়ে আফগানিস্তানের সঙ্গে এটিই প্রথম সাক্ষাৎ বাংলাদেশের মেয়েদের। সেই দিক থেকে আফগানিস্তান অচেনা প্রতিপক্ষই। তবে কিছু ধারণা তো আছেই। অবশ্য সব দেখেশুনে জয় শব্দটা সেভাবে উচ্চারণ করছে না বাংলাদেশ। তবে প্রধান কোচ সুকিতাতে নোরিও লড়াইয়ের বিশ্বাসটা ছড়িয়ে দিতে পেরেছেন। তাতে উজ্জীবিত হয়ে অধিনায়ক সুইনু প্রু মারমা বললেন, ‘আফগানিস্তান দলে ইউরোপভিত্তিক কিছু খেলোয়াড় আছে। তবে আমরা ভয় পাই না ওদের। আমরা লড়াই করব। ভালো একটা ফল চাই প্রথম ম্যাচে।’