ইয়ানুজাইয়ের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে গত ছয় মাসে একবারও সুযোগ পাননি আদনান ইয়ানুজাই। ৮ আগস্ট টটেনহামের বিপক্ষে ম্যাচে তো বেঞ্চেও ছিলেন না। পরশু অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগের দিনও কোচ লুই ফন গালকে প্রশ্নের মুখে পড়তে হয় বেলজিয়ান উইঙ্গারকে ধারে সান্ডারল্যান্ডে পাঠানো হচ্ছে কি না সেটি নিয়ে। এমন নড়বড়ে অবস্থান ভোজবাজির মতো বদলে গেল পরশু অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের পর। ইয়ানুজাইয়ের গোলেই যে টানা দ্বিতীয় জয় পেল দল। ম্যাচের পর ইয়ানুজাই বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডেই তিনি থাকতে চান। কোচ ফন গালেরও প্রশংসা পেয়েছেন ২০ বছর বয়সী ফুটবলার। স্কাই স্পোর্টস।