ইয়েংয়ের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে ১২ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করে ইংলিশ প্রিমিয়ার লিগের দল বার্মিংহাম সিটির সিংহভাগ শেয়ারের মালিক হয়েছিলেন। কে জানত এর মধ্যেই আছে এমন শুভংকরের ফাঁকি? ইংলিশ দল বার্মিংহামের সাবেক মালিক কারসন ইয়েংয়ের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগ এসেছিল আগেই। প্রায় ৯ কোটি ডলার পাচারের এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় বছরের জেল হয়েছে তাঁর। হংকংয়ের এক আদালত এই রায় দিয়েছেন আগেই, ইয়েং সাজা মওকুফের আপিলও করেছিলেন। কিন্তু সেটা নাকচ হয়ে গেছে। ২০১১ সালে এই অভিযোগ ওঠে, ওই বছরই বার্মিংহাম প্রিমিয়ার লিগ থেকে নেমে যায়। এখনো তারা সেখানে ফিরতে পারেনি। এএফপি।