প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ কোপা আমেরিকাজয়ী কলম্বিয়া দলের অংশ ছিলেন। তাঁর অধিনায়কত্বেই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে কলম্বিয়া, যা বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দেশটির সেরা অর্জন। জাতীয় দলের হয়ে এক শরও বেশি ম্যাচ খেলা সেই মারিও ইয়েপেস পরশু ফুটবলকে বিদায় বলে দিলেন। ৪০ বছর বয়সী ডিফেন্ডার টুইট করে নিজেই জানিয়েছেন অবসরের খবরটি, ‘জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচ, ৬ গোল এবং একটি স্বপ্নের বিশ্বকাপ, ফুটবল থেকে দারুণ এক প্রস্থান।’ দীর্ঘ ২১ বছরের ক্লাব ক্যারিয়ারে রিভার প্লেট, পিএসজি, শিয়েভো ও এসি মিলানের মতো দলে খেলেছেন। তাঁর সর্বশেষ ঠিকানা ছিল আর্জেন্টিনার সান লরেঞ্জো। এএফপি।