প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদে ‘জিদান ও পাভোন’ প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল তাঁদের কথা মাথায় রেখেই। বিশ্বসেরা তারকা ও নিজেদের একাডেমির খেলোয়াড়দের নিয়ে স্বপ্নের দল গড়ার সেই প্রকল্পটা তখন ব্যর্থ হয়েছিল। ক্লাবের কিংবদন্তি হয়ে অবসর নিয়েছেন জিনেদিন জিদান, আর একাডেমির পাকো পাভোনের ক্যারিয়ার শেষ হয়েছে হতাশায়। কোচ হিসেবেও অবিশ্বাস্য সাফল্য পাচ্ছেন জিদান। অনেকেই যদিও ভাগ্যবান বলছেন জিদানকে, খাটো করছেন তাঁর কৃতিত্ব। তাঁদের উদ্দেশ্যে পাভোনের একটাই জবাব, সমালোচকেরা সবাই জিদানের সাফল্যে ঈর্ষান্বিত। মজার ব্যাপার, কোচ জিদানের সাফল্য এসেছে ‘জিদান ও পাভোন’ প্রকল্পের নতুন রূপ দিয়েই। রেকর্ড গড়ে দলে টানা রোনালদো-বেলদের সঙ্গে একাডেমির ভাসকেজ-কাসেমিরোদের দুর্দান্ত বোঝাপড়াই তো এনে দিচ্ছে জিদানের সাফল্য। মার্কা।