ঈশ্বরের হাত-৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার প্রথম ট্রেবল জয়ে মেসির সঙ্গী ছিলেন তিনি। স্যামুয়েল ইতো এখন খেলেন তুর্কি ক্লাব আন্তালায়াসপোরে। নতুন ক্লাবে এসেও হয়তো পুরোনো সুখস্মৃতি ভুলতে পারছেন না। সে জন্যই হয়তো সাবেক সতীর্থকে অনুকরণ করার চেষ্টা করলেন এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। তাও একেবারে ‘হ্যান্ড অব গড’ গোল করেই! ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে ডিয়েগো ম্যারাডোনা সেটির নাম দিয়েছিলেন ‘ঈশ্বরের হাত’। পরে স্প্যানিশ লিগে পূর্বসূরিকে অনুসরণ করে মেসিও করেছিলেন একই ধরনের গোল। সে তুলনায় ইতোর গোলটিকে নিখাদ ‘হ্যান্ড অব গড’ বলা যাচ্ছে না। গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ১৫ মিনিটের ওই গোলে প্রথমে হাত দিয়ে বল কাছে টেনেছেন, তারপর মাথা ছুঁইয়ে সেটি পাঠিয়েছেন জালে। এত দ্রুত কাজটি সেরেছেন, রেফারি টেরই পাননি, গোল! তাঁর দলও জিতে গেছে ৪-২ গোলে। সূত্র: মার্কা।