প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতে ব্যাটিংবান্ধব হিসেবে সুনাম আছে অ্যাডিলেডের। কিন্তু গোলাপি বলের কারণেই হোক অথবা অন্য কারণে—এই টেস্ট যেন হঠাৎ করেই ব্যাটসম্যানদের বধ্যভূমি। দিবারাত্রির টেস্টের প্রথম দুই দিনেই পড়েছে ২৫ উইকেট, প্রথম দুই দিনে এই মাঠ এর চেয়ে বেশি উইকেটের পতন দেখেছে একবারই। ১৯৫১ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে পড়েছিল ৩০ উইকেট। অস্ট্রেলিয়ার সব মাঠে প্রথম দুই দিনে অন্তত ২৫ উইকেট পড়ার ঘটনা আছে অন্তত ১০টি। সর্বশেষ ঘটনার সাক্ষীও এই দুই দল। ২০০৮-০৯ সালে গ্যাবায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দুই দিনে পড়েছিল ২৬ উইকেট।