উইলিয়ানের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইঙ্গার উইলিয়ান।
উইঙ্গার উইলিয়ান।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে চেলসি অনুশীলন ক্যাম্প করেছে অস্ট্রিয়ায়। কিন্তু সেখানে যোগ দেননি দলের উইঙ্গার উইলিয়ান। কোথায় তিনি? বিশ্বকাপের পর ধকল সামলাতে ব্রাজিল উইঙ্গারকে অতিরিক্ত কয়েক দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে মরিনহো। সেই ছুটি যে উইলিয়ান বেশ উপভোগ করছেন সেটা বোঝা যাবে ইনস্টাগ্রামে একটু চোখ রাখলেই। মেক্সিকোর ক্যানকানে ঘুরছেন, আয়েশ করছেন বিলাসবহুল হোটেলে, ইচ্ছেমতো লাফাচ্ছেন সমুদ্রসৈকতে, হাসিমুখে ছবি তুলছেন ডলফিনের পাশে। বোঝাই যাচ্ছে বিশ্বকাপে জার্মানি আর হল্যান্ডের কাছে শেষ দুটি হারের ধাক্কা কাটিয়ে উঠেছেন ব্রাজিল উইঙ্গার। মরিনহোও
নিশ্চয়ই চাইছেন এই ফুরফুরে মেজাজ নিয়েই যেন প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন উইলিয়ান। ডেইলি মেইল।