উইয়াহর ছেলের ৫ গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিমোথি উইয়াহ
টিমোথি উইয়াহ

নিজের সময়ের সেরাদের একজন ছিলেন, আর আফ্রিকার সর্বকালের সেরাদের একজন। জর্জ উইয়াহ ফুটবল ছেড়েছেন অনেক আগে, তবে আবার উইয়াহ-জাদু দেখার জন্য নড়েচড়ে বসতে পারেন। না, জর্জ উইয়াহ আর মাঠে ফিরছেন না, ছেলেই মনে করিয়ে দিচ্ছেন তাঁকে। ১৫ বছর বয়সী টিমোথি উইয়াহ যে এক ম্যাচেই ৫ গোল করে ফেলেছে! ফক্স স্পোর্টস।
বাবার মতো টিমোথিও স্ট্রাইকার। সবচেয়ে বড় কথা, বাবার পথ ধরে সেও নাম লিখিয়েছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে। ৫ গোলের কীর্তিটা তাদের হয়েই, অনূর্ধ্ব-১৭-এর একটা ম্যাচে চীনের ক্লাব সাংহাই শেনহুয়াকে ১৩-০ গোলে হারিয়েছে পিএসজি। জর্জ উইয়াহ ১৯৯২–১৯৯৫ মৌসুমে খেলেছিলেন পিএজসির হয়ে, একবার ফ্রেঞ্চ লিগও জিতেছিলেন।