উচ্ছ্বসিত নন ক্যানাভারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি, নেইমার, সুয়ারেজ—একসঙ্গে এই তিনজন খেললে প্রতিপক্ষের রক্ষণে ভয়ের স্রোত বয়ে যাওয়ার কথা। এই মৌসুমেই বার্সেলোনায় এই ত্রিফলা দেখা যাবে। একসঙ্গে তাঁরা কত দূর কী করতে পারবেন, সেটা সময়ই বলে দেবে। কিন্তু ফ্যাবিও ক্যানাভারো ঠিক এই ত্রয়ী নিয়ে ততটা উচ্ছ্বসিত নন। ব্যালন ডি’অরজয়ী ইতালির সাবেক মিডফিল্ডার উল্টো প্রশ্ন করেছেন, ‘আমরা তো আধুনিক ফুটবলের কথা বলছি, নাকি? মধ্যমাঠে তো কাউকে ওদের জন্য খেলতে হবে।’
এ কারণেই লা লিগায় বার্সেলোনার খুব একটা সম্ভাবনা দেখছেন না ক্যানাভারো। রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখছেন, ‘লা লিগায় এবার রিয়াল মাদ্রিদই ফেবারিট।’ ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত তিন মৌসুমে রিয়ালের হয়ে দুবার লা লিগা জিতেছিলেন ক্যানাভারো। গোলডটকম।