উজবেকদের কাছে সৌদির হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠল উজবেকিস্তান। উজবেকদের কাছে কাল অপ্রত্যাশিতভাবে ৩-১ গোলে হেরে গেছে তিনবারের চ্যাম্পিয়ন সৌদি আরব। আল সালাউয়ির গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল সৌদি আরবই। কিন্তু পরে ঘুরে দাঁড়ায় উজেবেকিস্তান। রাশিদভ ২টি এবং শোদিয়েভ একটি গোল করেন। শেষ আটে উজবেকিস্তানের প্রতিপক্ষ দুবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। এএফপি।