প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে ফেবারিটের মতোই শুরু করেছে উজবেকিস্তান। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে উজবেকরা। প্রথম গোলটি পেতে তাদের ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হলেও বাকি সময়ে গড়ে সাত মিনিট পরপর একটি করে গোল দিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন ববির আবদিক্সলিকভ। একটি করে গোল করেছেন গফুরভ হুসিনদিন, শারফ মুক্তিদিনভ, কোদিরকুলভ সানজার, আখমাদভ জাখোনগির এবং তুখতাশিনভ নুরিলো।
বড় পরাজয়ের পর ভুটানের কোচ চোকি নিমা হতাশকণ্ঠে বললেন, ‘ছেলেরা এত বেশি গোল হজম করবে, সেটা আমি মোটেও ভাবিনি। গোল একটু বেশিই হয়ে গেছে।’ উচ্ছ্বসিত উজবেকিস্তানের কোচ আবদুরায়মভ বললেন, ‘প্রথম ম্যাচ হিসেবে ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে। ওদের খেলায় আমি সন্তুষ্ট।’