উত্তর বারিধারায় ব্রাজিলিয়ান ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তীকালীন দলবদলে কাল সবার আগে একজন ব্রাজিলিয়ান ফুটবলারকে নিবন্ধন করেছে উত্তর বারিধারা। ১২ দলের প্রিমিয়ার লিগে প্রথম পর্ব শেষে সবার নিচে থাকা দলটি দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়াতে চাইছে। সেটা না পারলে অবনমিত হওয়ার শঙ্কাটা থেকেই যায়।

সেই শঙ্কামুক্ত হতেই ১১ ম্যাচে মাত্র দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া বারিধারা নিয়ে এসেছে লিওনার্দো ভিয়েরা লিমাকে। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার সর্বশেষ মালদ্বীপ লিগে খেলেছেন। এবারের লিগে তিনি হবেন দ্বিতীয় ব্রাজিলিয়ান, প্রথমজন আরামবাগের এডওয়ার্ড।