উত্ত্যক্তকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক আর মারিও বালোতেল্লি—একে অন্যের পরিপূরক যেন। লিভারপুলের হয়ে খেলার খুব একটা সুযোগ মিলছে না। সময়টা তাই অন্য কাজে ব্যয় করছেন ইতালিয়ান স্ট্রাইকার। আর সেটা করতে গিয়ে এবার জন্ম দিলেন নতুন আরেক বিতর্কের। ইনস্টাগ্রামে এক নারীকে বেশ কয়েকবার উত্ত্যক্ত করেছেন লিভারপুল স্ট্রাইকার। ‘প্রাইভেট ইউজার’ ওই মেয়েটিকে ‘ফলো রিকোয়েস্ট’ পাঠিয়েছেন শুরুতে। তারপর ছবি আপলোড করার জন্যও তাঁকে নানাভাবে চাপ দিতে থাকেন। এই বিষয়টি আবার জেনে যান মেয়েটির প্রেমিক৷ তিনি বালোতেল্লির সব কাণ্ডকারখানা ফাঁস করে দিয়েছেন অন্য আরেকটি পোস্টে। লিভারপুলে এমনিতেই ফর্ম ভালো যাচ্ছে না বালোতেল্লির। এর মধ্যে এসব কাণ্ড করে আরও একবার দলকে অস্বস্তিতে ফেললেন ‘সুপার মারিও’। ফক্স স্পোর্টস।