প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দলের সমর্থক হলে সেই দলটির জার্সি পরেই তো আপনি মাঠে যাবেন। তবে পরশু ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড ও টটেনহামের ম্যাচে এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন কিছু আমদানি করলেন সান্ডারল্যান্ড সমর্থক। অনেকে তাতে হলেন বিরক্ত। ভদ্রলোক মাঠে যে জার্সিটি পরে এসেছিলেন, সেটি তৈরি হয়েছে দুই অর্ধে দুটি ভিন্ন দলের জার্সির মিশেলে। অর্ধেকটা অনুমিতভাবেই সান্ডারল্যান্ডের, বাকিটা আর্সেনালের! টটেনহামকে উত্ত্যক্ত করতেই জার্সির অর্ধেকটায় তাঁদের নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে রাখা। তবে উদ্দেশ্য সফল হয়নি, সান্ডারল্যান্ড ম্যাচটি হেরে গেছে ১-০ গোলে। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ব্রমের সঙ্গে ম্যাচেও নাকি এমন জার্সি পরেছিলেন এই সমর্থক। তখন কাকে উত্ত্যক্ত করতে চেয়েছিলেন? পুরো ফুটবল-বিশ্বকেই? ইএসপিএন।