প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যাপন এমনও হতে পারে! গোল করেই দৌড়ে গেলেন বিজ্ঞাপনী বোর্ডের কাছাকাছি দর্শকভরা গ্যালারির সামনে। বুট খুলে সেটিকে মুঠোফোন ধরার ভঙ্গিতে নিলেন কানের কাছে। এখানেই শেষ নয়। কাছের এক বল-বয়কে ডেকে এটাই তাঁর ‘মুঠোফোন’ জানিয়ে তাঁকে কথা বলতে বললেন। ফুটবল মাঠে এমনই উদ্যাপন করছেন মেক্সিকান ক্লাব সান্তোস লুগোনায় খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার ডিয়েগো গঞ্জালেজ। গত সপ্তাহের ঘটনা। মন্তেরেইয়ের বিপক্ষে সে ম্যাচে ৪-১ গোলে জেতে গঞ্জালেজের দল লুগানা। ফক্স স্পোর্টস।