প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্যাপন তো কত রকমই হয়। কিন্তু উদ্যাপনের জন্য কোনো অস্কার থাকলে সেটা তিওফিলো গুতিয়েরেজ পেতেও পারতেন। স্পোর্টিং লিসবনের কলম্বিয়ান ফরোয়ার্ড তো চমকে দিয়েছেন সবাইকেই। বেসিকতাসের সঙ্গে পিছিয়ে ছিল লিসবন, ইউরোপা লিগের নকআউট পর্বে যাওয়ার জন্য জয়টা দরকার ছিল তাদের। গোল করে গুতিয়েরেজ রেফারির পকেট থেকে ম্যাজিক স্প্রেটা একরকম চুরিই করে নিলেন। সেটি দিয়ে মাঠে নিজের নামও লিখতে চেষ্টা করলেন। পুরোটা অবশ্য লিখতে পারলেন না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে রেফারিকে সেটি ফিরিয়ে দিয়েছেন। তবে থিওফিলোর ‘রসিকতা’ রেফারির খুব একটা পছন্দ হয়নি। হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিয়েছেন। দল জয় পেয়েছে, গুতিয়েরেজ নিশ্চয়ই হলুদ কার্ড খুব একটা মাথা ঘামাবেন না! মেট্রো।