প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে বলে, রিয়াল মাদ্রিদ শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর ওপরই নির্ভরশীল! পর্তুগিজ উইঙ্গার দলের সবচেয়ে বড় তারকা, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। রিয়ালকে অনেকবার একাই উদ্ধার করেছেন, তা-ও সত্যি। কিন্তু তবু রিয়াল শুধু তাঁর ওপর নির্ভরশীল নয়। প্রমাণ? এই দেখুন, লিগে ২৮টি ম্যাচ খেলেছে রিয়াল, এর মধ্যে গোলকিপার ছাড়া দলের বাকি ২১ জন খেলোয়াড়ের মধ্যে ১৯ জনই করেছেন গোল! যাতে আবার রেকর্ডও ছুঁয়েছে জিনেদিন জিদানের দল। এর আগে ১৯৯৪-৯৫ মৌসুমে ভ্যালেন্সিয়া, আর ১৯৯৫-৯৬ মৌসুমে রিয়ালেরই ১৯ জন ভিন্ন খেলোয়াড় গোল করেছিলেন। তা এবার রিয়ালের দলে ‘হতভাগা’ দুজন কে? তাঁদের মূল কাজ অবশ্য মোটেও গোল করা নয়—ড্যানি কারভাহাল ও ফাবিও কোয়েন্ত্রাও। এর মধ্যে কোয়েন্ত্রাও তো শেষ কবে মাঠে নেমেছেন, সেটি তাঁর নিজেরই মনে আছে কি না সন্দেহ! মার্কা।