উপঢৌকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধ ও ভালোবাসায় নাকি অন্যায় বলে কিছু নেই। বায়ার্ন মিউনিখ হয়তো সেই নিয়মই মেনে চলছে। লিগ শিরোপার ‘যুদ্ধে’ সবচেয়ে কাছে থাকা প্রতিপক্ষ রেডবুল লাইপজিগকে হারাতে রীতিমতো ‘উপঢৌকন’ দিয়েছে অন্য দলকে! অবশ্য উপঢৌকন বলতে শুধুই খাবারদাবার—কিছু সসেজ, কিছু প্রিটজেল। মজা করেই করা, জার্মানিতে এটিকে স্বাভাবিকভাবেও নেওয়া হয়। আর টোপটা বায়ার্ন ফেলেছে ইঙ্গলস্টাটের ওপর। মৌসুমের শুরুতে টানা ১৩ ম্যাচে অপরাজিত ছিল লাইপজিগ। তাদেরই হারাতে গত ডিসেম্বরে এই খাবারদাবারের ‘লোভ’ দেখানো হয় ইঙ্গলস্টাটকে, তারা হারিয়েও দেয় লাইপজিগকে। মঙ্গলবার প্রতিশ্রুতি পূরণ করলেন বায়ার্নের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে। সেটি জানাতে গিয়ে টুইটারে বাভারিয়ান ক্লাবটির কী গর্ব! লিখেছে, ‘বায়ার্ন কখনো সসেজের প্রতিজ্ঞা ভঙ্গ করে না!’ ফক্স স্পোর্টস।