প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা হয়েছিল ১৯৯৮ সালের নভেম্বরে। এরপর একটানা ১৭ মৌসুম খেলার পর এবার লিভারপুল ছাড়তে যাচ্ছেন স্টিভেন জেরার্ড। লিভারপুলের সমার্থক হয়ে যাওয়া জেরার্ড গত পরশু পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন ৪৯৪টি। জেরার্ডের অভিষেকের পর প্রিমিয়ার লিগে এর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু দুজন—গ্যারেথ ব্যারি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দুজনেই খেলেছেন ৫৩২টি করে ম্যাচ। প্রিমিয়ার লিগের ২২ বছরের ইতিহাসে অবশ্য ম্যাচ খেলায় লিভারপুল মিডফিল্ডারের অবস্থান ১৩ নম্বরে। গত মৌসুমে অবসর নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট রায়ান গিগসই সবচেয়ে বেশি ৬৩২টি ম্যাচ খেলেছেন। ৫৯২ ম্যাচ নিয়ে ল্যাম্পার্ড আছেন দ্বিতীয় স্থানে। তিনে ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমস, পাঁচটি ক্লাবের হয়ে ৫৭২টি ম্যাচ খেলেছেন জেমস।