উপস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা জেতা দূরের কথা, কখনো ক্লাব বিশ্বকাপের ফাইনালই খেলতে পারেনি নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি। এবার তৃতীয় হওয়াটাই এই টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য। তবে একটা জায়গায় অন্য সবার চেয়ে এগিয়ে অকল্যান্ড সিটি। ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশিবার খেলেছে তারাই। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বসেরা ক্লাবের লড়াইয়ে অংশ নিয়েছে কিউই ক্লাবটি। খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার এ টুর্নামেন্টে দেখা গেছে ক্রোয়েশিয়ান বংশোদ্ভূত নিউজিল্যান্ড স্ট্রাইকার ড্যানিয়েল কোপরিভচিচকে। ছয়বার ক্লাব বিশ্বকাপে খেলেছেন কোপরিভচিচ, এর মধ্যে চারবার অকল্যান্ডের হয়ে, দুবার তাঁর গায়ে ছিল আরেক কিউই ক্লাব ওয়েটেকার ইউনাইটেডের জার্সি। তিনবার করে ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনজন কোচ—ম্যানুয়েল হোসে দে হেসুস (আল আহলি), রাফায়েল বেনিতেজ (লিভারপুল, ইন্টার মিলান ও চেলসি) এবং পেপ গার্দিওলা (বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ)।