উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ঘড়িগুলো দিয়েছিল উপহারস্বরূপ। যা পেয়েছিলেন বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের প্রতিনিধি ও ফিফার নির্বাহী কমিটির ২৮ সদস্যসহ মোট ৬৫ জন। কিন্তু ফিফার নৈতিকতা (এথিকস) কমিটি এটিকে শুধু উপহার হিসেবে দেখছে না। কারণ প্রতিটি ঘড়ির বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকার মতো! ফিফার নৈতিক আচরণবিধিতে নাকি এত দামি উপহার দেওয়া নিষিদ্ধ। বিশ্বকাপের সময় সিবিএফের উপহার দেওয়া সেই ঘড়িগুলো তাই ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি-প্রধান মিকায়েল গার্সিয়া বলেছেন, ‘সিবিএফের উচিত হয়নি এই উপহার দেওয়া। আর যাঁরা উপহার নিয়েছেন তাঁদেরও উচিত ছিল ব্যাগ খুলে দেখার পর তা ফেরত দেওয়া অথবা জানানো।’ যাঁরা ২৪ অক্টোবরের মধ্যে ওই ঘড়ি ফেরত দেবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছে কমিটি। এএফপি।