উপহার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি গত শনিবার মালাগার বিপক্ষে ম্যাচে। বার্সেলোনাকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় হঠাৎ ছুটে এসে লিওনেল মেসিকে জড়িয়ে ধরেন তাঁর খুদে এক ভক্ত। নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত সরিয়ে নিয়ে গেলেও ছেলেটিকে হতাশ করেননি মেসি। ড্রেসিংরুমে যাওয়ার আগে কেভিন নামের ওই খুদে ভক্তকে নিজের জার্সি খুলে উপহার দিয়ে যান। কিন্তু কপাল মন্দ বেচারার। রোসালেদা স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় স্টেডিয়াম গেটের নিরাপত্তারক্ষী আবার আটকে দেয় ১৫ বছর বয়সী কেভিনকে। তার হাতে মেসির জার্সি দেখে সেটা কেড়ে নেন নিরাপত্তারক্ষী! মন খারাপ করে বাড়ি ফিরে যায় ছেলেটি। এ ঘটনাটিই পরের দিন ফেসবুকে জানিয়ে দেন কেভিনের বন্ধু ডিয়েগোর মা। ভদ্রমহিলার স্ট্যাটাস চোখে পড়েছে স্প্যানিশ দৈনিক মার্কারও। পত্রিকাটি এ নিয়ে খবরও ছাপিয়েছে। এবার যদি কেভিন তার প্রিয় খেলোয়াড়ের উপহার দেওয়া জার্সিটা ফিরে পায়! মার্কা।