প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দে আটখানা হয়ে গিয়েছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের ভক্তটি। বড়দিনে প্রিয় ক্লাব থেকে উপহার পেলে তো খুশি হবেনই। উপহারটা ছিল একটা টোস্টার। সেটা দিয়ে টোস্ট করলে পাউরুটির ওপর ক্লাবের আদ্যক্ষরের তিনটি বর্ণ ‘বিভিবি’ আসবে এমনই আশা করা হয়েছিল। তা পাউরুটি টোস্ট করে সেই ভক্তের চোখ কপালে। ‘বিভিবি’-এর জায়গায় লেখা উঠেছে ‘এফসিবি’। সেটা দিয়ে আবার বার্সেলোনা বা বায়ার্ন মিউনিখ বোঝায়। বার্সেলোনা হলে তা-ও মানা যেত, তাই বলে চিরশত্রু বায়ার্ন! ভক্তটি তাই খেপেটেপে ছবিটা পোস্ট করে দিয়েছেন টুইটারে। পরে দেখা গেছে, টোস্টারের ভেতরেই ‘এফসিবি’ বর্ণ তিনটি খোদাই করা। পাউরুটির গায়ে তো সেটাই উঠবে। দেখা যাক, ডর্টমুন্ড আবার তাঁকে নতুন করে আরেকটি টোস্টার দেয় কিনা। মেট্রোডটকম।