উপেক্ষিতই বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ইতালির আক্রমণের মূল দায়িত্বই ছিল তাঁর কাঁধে। আর এখন ইতালির ২৭ জনের দলেও উপেক্ষিত মারিও বালোতেল্লি। ইউরো ২০১৬ বাছাইপর্বে আজারবাইজান ও নরওয়ের ম্যাচের জন্য ইতালির প্রাথমিক দলে আন্তোনিও কন্তে ডাকেননি বালোতেল্লিকে। লিভারপুলের দুঃস্বপ্নের অধ্যায় শেষে এই মৌসুমে এসি মিলানে ফিরেছেন ‘সুপার মারিও’, পুরোনো ঝলকের খানিকটা দেখিয়েছেন। দুই সপ্তাহ আগে লিগে প্রথম গোলও পেয়েছেন। তবে চোটের কারণে এখন মাঠের বাইরে। কাল নাপোলির বিপক্ষে এসি মিলানের ম্যাচেও খেলেননি। এএফপি।