উয়েফার নতুন আইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথায় আঘাত পেয়ে ফুটবলারদের গুরুতর আহত হওয়ার ঘটনা অনেকই দেখা গেছে ফুটবল মাঠে। মৃত্যুও বিরল নয়। চেলসির গোলরক্ষক পিওতর চেকও তো এমন ধাক্কা বয়ে বেড়িয়েছেন অনেক দিন। এবার উয়েফা জানাল মাঠে মাথায় আঘাত পেলে নতুন নিয়ম চালু করা হবে। এখন থেকে কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালে রেফারি চাইলে তিন মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে পারবেন। এরপর দলের চিকিৎসক পরীক্ষা করে ছাড়পত্র দিলে তবেই সেই খেলোয়াড় খেলা চালিয়ে যেতে পারবেন। ফিফাও আগামী সপ্তাহের বৈঠকে এমন সিদ্ধান্ত জানাতে পারে বলে আভাস দিয়েছেন উয়েফা মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো। এএফপি।