উরুগুয়ের ভরসা কাভানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকায় কেমন শুরু করেছে ব্রাজিল? এ লেখাটা যখন পড়ছেন, উত্তরটা হয়তো ততক্ষণে পেয়ে গেছেন। আজ সকাল আটটায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে নেইমার-কাকাকে ছাড়া ব্রাজিলের কোপা-অভিযান। গোলডটকম।
২০০৭ সালে সর্বশেষ শিরোপা জয়, এরপর সর্বশেষ দুটি টুর্নামেন্টেই ব্রাজিলের পথে কাঁটা বিছিয়েছে প্যারাগুয়ে। দুবারই কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে বাদ পড়েছে সেলেসাওরা। নেইমার তো নেই-ই, টুর্নামেন্ট শুরুর আগে আরও ছয় খেলোয়াড়কে কেড়ে নিয়েছে চোট। এত বাধা পেরিয়ে এবার কার্লোস দুঙ্গার দল পারবে শতবর্ষপূর্তি বিশেষ কোপাকে রাঙিয়ে দিতে?
এদিকে টুর্নামেন্টে প্রথম পদক্ষেপ ফেলার অপেক্ষায় আছে উরুগুয়ে। বাংলাদেশ সময় কাল সকাল ৬টায় মেক্সিকোর সঙ্গে ম্যাচ খেলবে অস্কার তাবারেজের দল। ম্যাচটি অবশ্য উরুগুয়ের কোচের কপালের ভাঁজ আরও বাড়াবে। একে তো প্রতিপক্ষ মেক্সিকো কখনো ছেড়ে কথার মতো দল নয়; তার চেয়েও বড় ব্যাপার, চোটের কারণে দলের সবচেয়ে বড় ভরসা লুইস সুয়ারেজকে সম্ভবত পুরো গ্রুপ পর্বেই পাচ্ছেন না উরুগুয়ে কোচ। তাঁর যত আশা-ভরসা এখন এডিনসন কাভানিকে ঘিরে।
উরুগুয়ের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেও পিএসজি স্ট্রাইকার যেভাবে সম্প্রতি গোল নষ্ট করে চলেছেন, তাতে বেশ সমালোচিত। এই টুর্নামেন্টটি তাই কাভানির জন্যও নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ।