প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মাসে সৌদি আরব ও ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে। দুটি ম্যাচের জন্যই লুইস সুয়ারেজকে দলে রেখেছে উরুগুয়ে। বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েলিনিকে কামড়ে চার মাস এবং ৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন বার্সেলোনায় যোগ দেওয়া ফরোয়ার্ড। পরে অবশ্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন। সুবিধাটা কাজে লাগিয়েই উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ ২৯ জনের দলে রেখেছেন সুয়ারেজকে। সৌদি ও ওমানের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি হবে ১০ ও ১৩ অক্টোবর। রয়টার্স।