উৎসবের আবহে শুরু পাইওনিয়ার ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেল গড়াতেই পল্টন আউটার স্টেডিয়াম হয়ে উঠল উৎসবের পাড়া। ঢাক-ঢোল, বাদ্যবাজনা বাজিয়েদের সঙ্গে মাঠে এল একদল কিশোর ফুটবলার। তাদের হাতে ছিল নিজেদের ক্লাবের পতাকা। লিগ উদ্বোধন করতে এসেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। পাইওনিয়ার লিগের চেয়ারম্যান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নাম ব্যানারে শোভা পেলেও তাঁকে মাঠের ত্রিসীমানায় দেখা যায়নি। পল্টনের ঘাসহীন মাঠে উদ্বোধনের আগে ছিটানো হয় পানি। তবে ধুলোর মাঠেই কিশোরেরা খেলেছে মনের আনন্দে। মাঠের চারপাশে প্লাস্টিকের চেয়ারে বসে বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রদের পাশাপাশি তা উপভোগ করেছেন স্টেডিয়ামের পথ-চলতি অনেক দর্শক। জয় দিয়ে পাইওনিয়ার লিগ শুরু করেছে বসুন্ধরা কিংস। কাল ক্লাবটি ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামকে। গোল করেছে মিলন ও সোহাগ।